বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন পরীক্ষার্থীরা।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরপর সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

বিকেলের পর আন্দোলনকারীরা আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে ফের বাধা দেয় পুলিশ। ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও গরম পানি। এতে ছত্রভঙ্গ হয়ে তারা টিএসসির দিকে অবস্থান নিয়ে দফায় দফায় ইট–পাটকেল নিক্ষেপ করেন।

এই মুহূর্তে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে পিএসসির চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিসিএস পরীক্ষার্থীরা। অবস্থান বজায় রেখেছে পুলিশ।

টানা কয়েকদিন শ্রমিকদের বিক্ষোভ ও সরকারি ছুটির পর আজ খুলেছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন কারখানা শ্রমিকেরা।
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 
অধ্যক্ষ ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দুপাশ বন্ধ করে আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে অবস্থান...
রাজধানীর হোম ইকোনমিক্স কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের বিরুদ্ধে...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে...
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু...
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
লোডিং...
```html ```

এলাকার খবর