খাদে পড়ল মাদরাসার শিক্ষা সফরের বাস, নিহত ২

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। 

শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 

নিহতরা হলো– সোহানা আফরোজ ও সাখাওয়ার হোসেন ইসরাফিল। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া সিনিয়র মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ ৫৮ জন বাসটিতে করে শিক্ষা সফরের জন্য কক্সবাজার যাচ্ছিলেন। বাসটি সাতকানিয়া কেরানীহাট এলাকায় পৌঁছালে ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। 

এসময় উলটে যাওয়া বাসে থাকা দুই যাত্রী নিহত হয়। আহত হয় ৮ জন। 

বর্তমানে নিহতদের মরদেহ সাতকানিয়া থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। 

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাবিবুর রহমান নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে...
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়ি ফরিদপুরের লস্করদিয়া গ্রামে নেমেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখ বাকরুদ্ধ। আহাজারী করছেন মা রেখা...
অধ্যক্ষ ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দুপাশ বন্ধ করে আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে অবস্থান...
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর