বাংলাদেশের কবিতার ৫০ বছরের অভিযাত্রা নিয়ে আলোচনা সভা

‘মানুষের মাঝে মানুষ খুঁজি, নেই তো ভেদাভেদ- একই রক্ত, একই প্রাণ, একই চোখের জেদ’ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বাংলাদেশের কবিতা পঞ্চাশ বছরে কতটা এগিয়েছে’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সাহিত্য বিষয়ক সংগঠন কালের ধ্বনি।

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

স্বাধীনতার পরবর্তী পাঁচ দশকে বাংলাদেশের কবিতার ভাষা, শৈলী ও ভাবগত অভিযাত্রা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকাশিত গ্রন্থ ‘বাংলাদেশের কবিতা (১৯৭২- ২০২২): ভাষা ও শৈলী’র ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ আলোচনা সভা হয়।

‘মানুষের মাঝে মানুষ খুঁজি, নেই তো ভেদাভেদ- একই রক্ত, একই প্রাণ, একই চোখের জেদ’ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বাংলাদেশের কবিতা পঞ্চাশ বছরে কতটা এগিয়েছে’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সাহিত্য বিষয়ক সংগঠন কালের ধ্বনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ও ভাষাবিজ্ঞানী ড. মুহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের কবিতা কেবল সাহিত্যচর্চার একটি শাখা নয়, বরং এ দেশের ইতিহাস, সমাজ ও মানুষের আত্মপরিচয়ের প্রতিফলন। স্বাধীনতার পর কবিতায় যে ভাষাগত ও শৈলীগত পরিবর্তন এসেছে, তা আমাদের সামষ্টিক অভিজ্ঞতারই ফসল। তা নিয়ে বিস্তারিত আলোচনার সময় এসেছে।’

প্রধান আলোচক বিশিষ্ট কবি ড. মাহাবুব হাসান বলেন, ‘পঞ্চাশ বছর বাংলাদেশের কবিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। মুক্তিযুদ্ধ-পরবর্তী কবিতা একদিকে যেমন রাষ্ট্র ও রাজনীতির সঙ্গে সংলাপে লিপ্ত, অন্যদিকে ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, প্রেম, বেদনা ও অস্তিত্বের প্রশ্নকেও গভীরভাবে ধারণ করেছে। সাহিত্যের উদ্দেশ্য আনন্দ সৃষ্টি করা, বাংলাদেশের কবিতায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে নানান বিচিত্র ঢঙে।‌ এটাই বাংলাদেশের কবিতার বৈচিত্র্যময়তা, বিশিষ্টতা।’

আলোচনায় অংশ নিয়ে কবি ও সমালোচক ড. কুদরত-ই-হুদা বলেন, ‘পাকিস্তান-রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে বাঙালি মুসলমানের যে স্বপ্ন-সাধ ক্রিয়াশীল ছিল, তা ওই রাষ্ট্রের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমে মিলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নবগঠিত রাষ্ট্রে গণতন্ত্র, ন্যায়বিচার, ন্যায্য অধিকার ইত্যাদির অনুপস্থিতি পূর্ব বাংলার বাঙালি মুসলমানদের ক্রমে হতাশ করেছে এবং পরিণামে ক্ষুব্ধ করেছে। ফলে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী চেতনা দানাদার হয়ে ওঠে। পূর্ব বাংলার মানুষের চেতনার এই ক্রম দারুণভাবে প্রতিফলিত হয়েছে তাদের কাব্য-কবিতায়। অবশ্যই সমাজ রাষ্ট্রের নানান সংকটে কবিতার প্রভাব রয়েছে এটা অস্বীকারের সুযোগ নেই।’

কবি চঞ্চল আশরাফ বলেন, ‘আমাদের ভাষার যে শক্তি তা অনেকে কবিতায় আনতে পারেননি। নিজস্বতা ভুলে অনেকে নানানরকম কবিতার উপাদান ব্যবহার করে শক্তি অপচয় করেছে। আমি মনে করি আমাদের সংস্কৃতি ও ভাষার শক্তি অন্বেষণ করে নিজস্ববোধের কবিতা কম হয়েছে। আবার যা হয়েছে তা নিয়েও উল্লেখযোগ্য আলোচনা হয়নি।’

কবি জাকির আবু জাফরের মতে, যা মানুষের হৃদয়কে তৃপ্ত করে এবং যা মানুষ আগ্রহের সাথে গ্রহণ করে, তাই সুন্দর। তিনি কবিতাকে জীবন ও জগতের রহস্য উন্মোচনের একটি মাধ্যম হিসেবে দেখেন। আজকের বাংলাদেশে কবিতায় সত্য ও সুন্দরের উচ্চারণ অত্যন্ত জরুরি।

সর্বোপরি বক্তারা বলেন, স্বাধীনতা-উত্তর কবিতায় ভাষার ভাঙন, নতুন উপমা, নগরজীবনের সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন বারবার ফিরে এসেছে। এবং বৃহত্তর বাংলাদেশের যে রূপ–রস সে ভাবনার আপন মানুষ কবি জসীম উদদীনকে জাতীয় কবি হিসেবে ঘোষণার দাবিও করেন তারা।

এছাড়াও আলোচনা করেন কবি মনসুর আজিজ, শিক্ষক আমীনা রুমিয়া, কবি সানাউল্লাহ সাগর, কবি ও সাংবাদিক আবিদ আজম, কবি সুমন রেজা, শাহাদাত সুফল এবং কবি তরুণ ইউসুফ। তাদের বক্তব্যে উঠে আসে, কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে কবিতার ভাষা আরও সংক্ষিপ্ত, প্রতীকী ও বহুমাত্রিক হয়ে উঠেছে এবং কীভাবে নতুন প্রজন্ম সেই ধারাকে ভেঙে আবার নতুনভাবে নির্মাণ করছে।
অনুষ্ঠানের এক পর্বে জাকির আবু জাফরের লেখা গান পরিবেশন করেন আবিদ আজম।

এছাড়াও কবিতা আবৃত্তি করেন রেজাউল করিম শেখ ও রিয়াজ ইনসান। লালনসংগীত পরিবেশন করেন হিরক রাজা। সঞ্চালনা করেন কবি ইমরান মাহফুজ।

আলোচনা সভায় কবি, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর