তুরাগের তলদেশে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকায় গ্যাসের চাপ কম: তিতাস

রাজধানীর আমিন বাজার এলাকায় মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে তুরাগ নদীর তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে।

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

রাজধানীর আমিন বাজার এলাকায় মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে তুরাগ নদীর তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপলাইনে পানি প্রবেশ করে। একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার ১০ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
নোয়াখালীর সেনবাগ উপজেলায় খনন শেষে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ' খনন শেষে এ গ্যাসে সন্ধান মিলে।  মঙ্গলবার...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর