মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রায় ১১ লাখ খোয়ালেন নারী

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘটনা ঘটছে। বুধবার সকালে বেলা ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘটনা ঘটছে। বুধবার সকালে বেলা ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই নারী মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারীপুর সদর থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারী জানান, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পবল্লবদী এলাকার বাসিন্দা ঠান্ডু সিপাহীর স্ত্রী মাহফুজা বেগম। সকালে তিনি নিজেদের প্রয়োজনে জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে এক নারী ও এক পুরুষ কৌশলে মাহফুজার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে তাকে সেগুলো তুলে দিতে অনুরোধ করতে বলেন। মাহফুজা বেগম মানবিক কারণে তাদের কিছু খুচরা টাকা তুলতে নিচু হলে ওই সুযোগে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করে তাদের পিছু ধাওয়া করলেও অফিস চত্বরে থাকা ভিড়ের মধ্যে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মাহফুজা বেগম বলেন, ‘একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করল না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

এ ঘটনায় মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, ‘টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার নিয়মও নেই।’

অন্যদিকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর