বৃহস্পতিবার রাজধানীর ৩টি পয়েন্ট অবরোধ করবে শিক্ষার্থীরা

সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না থাকায় আগামীকাল রাজধানীর ৩টি পয়েন্টে ব্লকেড থাকবে। 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

সরকার সাত কলেজের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না জানানোয় আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর ৩টি পয়েন্টে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাবে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র নেতা ঢাকা কলেজের পরিসংখ্যা বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী নাঈম হাওলাদার জানান, রাজধানীর সাইন্সল্যাব, তাঁতিবাজার ও টেকনিক্যাল মোড় অবরোধ করা হবে।

তিনি বলেন, ‘পতিত সরকার সাত কলেজকে অধিভুক্ত করে। এটা ছিল ফ্যাসিস্ট সরকারের হঠকারী সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে।’

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। রাজধানী ৪ পয়েন্টে অবরোধ করা হয়েছিল। আমরা দ্রুত অধ্যাদেশ চাই।

তারা আরও বলেন, আমরাও জনদুর্ভোগ করতে চাই না। আজকে ৪টি পয়েন্ট অবরোধ সফল হয়েছে।

ব্রিফিংয়ে আগামীকালের কর্মসূচি সম্পর্কে বলা হয়, সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না থাকায় আগামীকাল রাজধানীর ৩টি পয়েন্টে ব্লকেড থাকবে। এগুলো হলো– সাইন্সল্যাব মোড়, তাঁতিবাজারমোড় ও টেকনিক্যাল মোড়।

জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষা সিন্ডিকেট ভাঙতে চাই।’  

সাত কলেজ আন্দোলনের মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহাদ বলেন, ‘আজকের মতো অবরোধ–ব্লকেড শেষ। সাইন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। যান চলাচল শুরু হয়েছে।’

প্রসঙ্গত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বুধবার রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ওইসব এলাকার যান চলাচল।

বুধবার দুপুরে প্রায় একই সময়ে এসব অবরোধ শুরু হলে ব্যাপক ভোগান্তিতে পড়ে নগরবাসী। এছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট মোড় অবরোধেও ভোগান্তি হয়।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব মোড় এলাকায় সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ শুরু হয় দুপুর পৌনে ১টার দিকে। এর আগে, ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

এছাড়া একই দাবিতে বাংলা কলেজের ছাত্রছাত্রীরা দুপুরে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেয়। এ কারণে ওই মোড়ে দুপাশের সড়কে যানবাহন চলা বন্ধ হয়ে যায়। বাংলা কলেজের দিকেও কোনো যানবাহন চলাচল করতে পারেনি। একই সঙ্গে তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করে শিক্ষার্থীরা। পরে ফার্মগেট মোড়ও অবরোধ করে তারা। 

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা।

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিমুল হাওলাদার নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও ওই...
সারাদেশে চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের প্রতিবাদে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। আজ...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর