স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নেপথ্যে যে কারণ পেল ডিবি

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক নয়, বরং চাঁদাবাজি ও দখলদারির বিরোধই মূল কারণ বলে জানিয়েছে ডিবি।

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

চাঁদাবাজি আর দখলদারির জেরেই খুন হয়েছেন সেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির। আজ শনিবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, রাজনৈতিক কারণে নয়, চাঁদাবাজি আর দখলদারির জন্যই খুন হয়েছেন সেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির। যেখানে জড়িত ছিল আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ‘দাদা বিনাশ’। কারওয়ান বাজারে চাঁদাবাজিতে এখনো ৮ থেকে ৯টি চক্র সক্রিয় রয়েছে বলেও জানান ডিবি প্রধান।

এদিকে মুছাব্বিরকে হত্যা মামলায় গতকাল শুক্রবার ‘শুটার’ মো. রহিমকে নরসিংদী থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করে। এর আগে ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেপ্তার করে।

গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনে মুছাব্বিরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন। 

রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে তিন ঘণ্টা সড়ক অবরোধের পর কর্মসূচি প্রত্যাহার করেছেন মহাখালীর বাস মালিক ও শ্রমিকেরা। দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা দেওয়া ও বাস ডাম্পিং করার অভিযোগে বৃহস্পতিবার...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর