ঢাকা–৯

এক মঞ্চে ইশতেহার ঘোষণা করলেন ১১ প্রার্থী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য ও জননিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকে বলেন, নির্বাচিত হওয়ার পর সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবেন। নির্বাচন কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে অঙ্গীকারনামা পাঠ করানো হয়।

রাজধানীর মুগদা, বাসাবো ও খিলগাঁও এলাকা নিয়ে ঢাকা-৯ আসন। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশের মতো এই আসনেও চলছে জোর প্রচারণা। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। তাঁরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এই আসনের প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন ও ইশতেহার ঘোষণার আয়োজন করে নির্বাচন কমিশন। প্রথমেই তাঁদের অঙ্গীকারনামা পাঠ করানো হয়। নির্বাচনে জয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য ও জননিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।

জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের বলেন, ‘যদি আমি নির্বাচিত হতে পারি, জনগণের মাঝে সুশৃঙ্খল সুশাসনের ব্যবস্থা করব। তাই আমি বলব, দক্ষ বুঝে পক্ষ নেবেন; জাতীয় পার্টির লাঙ্গলে ভোট দেবেন।’

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেন, ‘সরকারি খরচে কমিউনিটি ডে কেয়ার সেন্টার চালু করব, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজে যেতে পারেন। শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে গৃহকর্মী থেকে শুরু করে অনানুষ্ঠানিক খাতের যত শ্রমিক আছেন, তাঁদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি কথা বলব; যাতে কেউ তাঁদের দুর্বলতার সুযোগ নিতে না পারে।’

প্রার্থীরা আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এই এলাকাকে মাদক ও চাঁদাবাজমুক্ত করবেন। জোর দেন যানজট নিরসনের ওপরও।

এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া (জাবেদ রাসিন) বলেন, ‘কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে কিশোরদের ইতিবাচক কাজে যুক্ত করা হবে। ঝুঁকিপূর্ণ কিশোরদের জন্য বিশেষ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। মাদকের চেইন ভেঙে দেওয়া হবে।’

আর বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ বলেন, ‘আমরা সবাই এই এলাকার ভালো চাই, তাই এই এলাকার প্রার্থী হয়েছি। আমরা যে-ই জয়ী হই, সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

ঢাকা-৯ আসনে এবার মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ ও নারী ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজার সময় এ ঘটনা...
আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে মন্তব্য করে এর জন্য ক্ষমতাসীন বিএনপির লোকজনকে দায়ী করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
প্রতারণার এক মামলায় মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই...
জামায়াতে ইসলামীতে যোগদান করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের এক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর