গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দেড় শতাধিক নেতা-কর্মী 

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড়শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড়শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে নবযোগদানকারীরা গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও কাশিমপুর থানার জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে দেড়শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
গাজীপুর সাফারি পার্কের কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারী দর্শনার্থীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারীসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে...
গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর