জ্বালানি সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল-ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা

দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা। ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এবং চাহিদার তুলনায় কম সরবরাহে বিঘ্নিত হচ্ছে ঈদযাত্রা।

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

জ্বালানি সংকটে রাজধানীতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা। একাধিক স্টেশন ঘুরেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি। ফলে অনিশ্চিয়তায় পড়েছে অনেকের ঈদযাত্রা।  

জ্বালানি তেলের সীমিত সরবরাহের কারণে মোটরসাইকেল, প্রাইভেটকার ও বাসের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঈদের ছুটিতে যানবাহনের চাপ কিছুটা কমলেও যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে ভিড় কমেনি।

রমজানের মধ্যে রোজা রেখে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং একাধিক স্টেশন ঘোরার এই ভোগান্তি সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। বেশি বিপাকে রাইড শেয়ার করা চালকেরা। জ্বালানির জন্য একাধিক স্টেশন ঘোরা এবং চাহিদার তুলনায় কম জ্বালানি পাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে তাদের দৈনিক আয়ে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের প্রয়োজন মেটাতে পারছেন না। তাদের দাবি, দৈনিক চাহিদার অর্ধেকেরও কম জ্বালানি পাচ্ছেন তারা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

 

নির্মল বায়ু প্রজেক্টের আওতায় রাজধানীতে নামবে ৪০০ ইলেকট্রিক বাস। খরচ ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা। বাস কিনতে এরই মধ্যে চীনের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে।
রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর পর এবার চট্টগ্রামের সড়কেও বসছে এআই ক্যামেরা। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভ্যাব্যতা সমীক্ষা যাচাইয়ের কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে, ক্যামেরা...
জয়পুরহাটের ক্ষেতলালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর