৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়, ভাঙল গত বছরের রেকর্ড 

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় টানা তিন দিনে পদ্মা সেতুতে ব্যাপক যানবাহন চলাচল ও উল্লেখযোগ্য পরিমাণ টোল আদায় হয়েছে। এ সময়ে আগের বছরের তুলনায় যানবাহন পারাপার ও টোল–দুটিতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার–এই তিন দিনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। যেখানে ২০২৫ সালে একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। এবার এই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। ফলে চলতি বছরে টোল আদায়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এবং পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, ১৭ মার্চ মঙ্গলবার সেতু দিয়ে ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। ১৮ মার্চ বুধবার ৪১ হাজার ৮৮৫টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর ১৯ মার্চ বৃহস্পতিবার ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

এদিকে, মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় সম্ভব হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন চলাচল ও সর্বোচ্চ টোল আদায়ের নতুন মাইলফলকও অতিক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজায় একাধিক লেন সচল রাখায় দ্রুতগতিতে যানবাহন পারাপার নিশ্চিত করা হচ্ছে। ফলে ঈদযাত্রায় আগের মতো ভোগান্তি কমেছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই। তাই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সেতু এলাকায় যাত্রা স্বস্তিদায়ক হয়ে উঠেছে। 

পদ্মা সেতু চালুর পর থেকে ঈদকেন্দ্রিক সময়ে টোল আদায় ও যানবাহন চলাচলে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানান সংশ্লিষ্টরা। 

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে...
নারায়ণগঞ্জে পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে অজ্ঞাতরা। এলাকাবাসীর অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিচ থেকে মাটি কেটে নেওয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে রেল চলাচল। যে...
ঈদের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল থেকে শুরু হবে কর্মচাঞ্চল্য। সরকারি ছুটি শেষে সোমবার খুলছে অফিস।
ঈদের আগের দিন অর্থাৎ বুধবার সকালেও আন্তঃনগর ট্রেনগুলোতে ছিল যাত্রীদের উপচে পরা ভিড়। টিকিট কেটেও দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি অনেকে। ঝুঁকি নিয়ে বৃষ্টির মধ্যেই শত শত যাত্রী উঠেছে ট্রেনের ছাদে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর