বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তরে বিশেষ মশা নিধন অভিযান

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কায় বিশেষ মশা নিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল এবং কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক শফিকুল ইসলাম খান। এসময় শফিকুল ইসলাম বলেন, টানা ৪০ দিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশার উপদ্রপ বেড়েছে। তাই শিশুদের মশা থেকে সুরক্ষা দিতে 'ক্লিন স্কুল, নো মসকিউটো' কর্মসূচি চালু করেছে সিটি করপোরেশন। পর্যায়ক্রমে ঢাকা উত্তরের ৫৩৬টি স্কুলে চলবে এ কার্যক্রম। কর্মসূচিতে কোন অবহেলার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রশাসক। মশার বংশ বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।  

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গোষ্ঠীটি। একসময় বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় ও সামরিক গোষ্ঠী হিসেবে পরিচিত হলেও তিন দশকেই সুসংগঠিত ও শক্তিশালী...
সরকারি হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টার খোলার অনুমোদন আর দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলা...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর  মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্যসহ সহযোগিতার সম্পর্কে এয়ারবাস ইস্যু প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। কোনো রাজনৈতিক চাপের মাধ্যমে ঢাকার সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর