ঢাকা মেডিকেল কলেজ

খসে পড়ছে পলেস্তারা, চরম ঝুঁকিপূর্ণ আবাসিক হলের ভবন

আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হলের শিক্ষার্থীরা। যেকোনো সময় মাথার ওপর ভেঙে পড়তে পারে হলের ছাদ। এমন আতঙ্কে নেতিবাচক প্রভাব পড়ছে লেখাপড়ায়। কলেজের অধ্যক্ষের দাবি, অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্পের কারণে আলাদা করে হল নির্মাণ সম্ভব হয়নি। দ্রুতই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির। প্রস্তুতি নিচ্ছেন সেকেন্ড টার্ম পরীক্ষার। কিন্তু আতঙ্কে মনোযোগ দিতে পারছেন না লেখাপড়ায়। গতকালও হলের ছাদ থেকে খসে পড়েছে বড় এক কনক্রিটের টুকরো। প্রায়ই ঘটছে এমন ঘটনা। 

শুধু সাব্বির নয় ঢাকা মেডিকেল কলেজের শত শত মেধাবী শিক্ষার্থী চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন কলেজের ডা. ফজলে রাব্বি হলে। হলের মূল ভবন এতটাই ঝুঁকিপূর্ণ যে চতুর্থ তলা এরইমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

সাব্বির বলেন, ‘বারান্দার যেই পিলার গুলো আছে সেই পিলারের কনক্রিট গুলো ধরলেই কিন্তু হাতে খুলে আসছে। এ থেকেই বোঝা যায় ভবন কতটা ঝুকিপূর্ণ।’

শিক্ষার্থীরা বলছেন, এমন পরিস্থিতিতে লেখাপড়া চালিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ। প্রতিনিয়ত হলের অবস্থা আরও খারাপ হচ্ছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শিক্ষার্থীরা আবাসন সমস্যায় ভুগছে। ঢামেকের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্পের কারণে আলাদা করে হল নির্মাণ সম্ভব হয়নি।’

সংকট নিরসনে আশার আলো দেখিয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে একনেক নতুন দুটি হল নির্মাণের অনুমোদন দিয়েছে। সামান্য কিছু জটিলতা আছে, যা চলতি মাসেই সমাধান হবে।’

মেডিকেল কলেজের মতো কঠিন লেখাপড়ায় শিক্ষার্থীদের আরও উন্নত পরিবেশ প্রয়োজন বলে মনে করেন তিনি।

পড়াশোনা শেষ করে যারা চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে অবদান রাখবেন—তারাই আজ বসবাস করছেন চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে। স্বল্পমাত্রার ভূমিকম্পেও যেখানে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। তাই দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর