রাজধানীর পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশলী বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের আয়োজনে সম্প্রতি এই প্রতিবাদী সভা ও মানববন্ধন আয়োজন করা হয়।
এতে সারা দেশে খুন, শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং সম্প্রতি রামিসা ধর্ষণ ও হত্যার মূল আসামির দ্রুত শাস্তির নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশলী বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি শরিকুল ইসলাম সৌরভ এবং সাধারণ সম্পাদক আরিফুর রবীনসহ অনেক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



