কিশোরগঞ্জে জামান খুন

খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

২০০৭ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া খালাসের রায় কেন বাতিল করা হবে না– তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

মঙ্গলবার জামানের বোন হাওয়া আক্তারের করা রিভিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এ আদেশ দেন। 

আইনজীবী জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান ২০০৭ সালের ২৩ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হন। পরদিন বরজু মিয়া থানায় মামলা করেন। 

২০১১ সালের ২২ ফেব্রুয়ারি আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার শেষে ২০২৫ সালের ৩ জুন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবরিনা আলী সব আসামিকে খালাস করে রায় দেন। 

পরে জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন। আদালত রুল জারি করে আসামিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর