প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড নেওয়া কৃষকের মৃত্যু, মৎস্য প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:১৮ পিএম

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা, পরিচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কবির হোসেনের মৃত্যু হয়। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড নেওয়ার মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন। পরবর্তীতে প্রশাসনিক তদন্তে তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কবির হোসেন ছিলেন একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন কৃষক। কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং কৃষকের জীবন-বাস্তবতা মানুষের সামনে উপস্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক ও পরিচিত মুখকে হারাল।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও পূরণ হয়নি রপ্তানির লক্ষ্যমাত্রা। এতে করে হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তাদের আভিযোগ, বিভিন্ন কারণে এবার আম রপ্তানি হয়েছে গত বছরের তুলনায় এক–ষষ্ঠাংশ।...
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর