রাজধানীর আবাসিক হোটেলে মিলল এক ব্যক্তির মরদেহ 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে আবাসিক হোটেল ঢাকা প্যালেসের একটি কক্ষ থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। 

নিহত শামীম হাসনাতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামে। তার বাবার নাম মৃত আবুল কাশেম।

নিহত ব্যক্তির বড় ভাই মোশারফ হোসেন বলেন, আমার ছোট ভাই কোনো কাজকর্ম করতেন না। আমার কাছ থেকে হাত খরচ নিয়ে চলতেন। প্রায় দশ বছর আগে তিনি বিয়ে করেছিলেন। বিয়ের দুই মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। তবে আমার ভাই নিয়মিত ইয়াবা- সেবনে আসক্ত ছিল। এ কারণে আমার বাবা তাকে ২০১৮ সালে বাসা থেকে বের করে দেয়। পরে আজকে আমি কর্মস্থলে এসে টেলিফোনে জানতে পারি আমার ভাই ওই হোটেলে মৃত অবস্থায় পড়ে আছেন। 

এ বিষয়ে আবাসিক হোটেলের মালিক মো. আবদুল কাদির বলেন, গতকাল রাত থেকেই হোটেলে তার কক্ষটি বন্ধ ছিল। পরে আজ সকালে হোটেলের ঝাড়ুদার সাহিদা বেগম কক্ষের দরজা ধাক্কা দিলেই তিনি দেখতে পান বিবস্ত্র অবস্থায় পড়ে আছেন শামীম হাসনাত। পরে আমরা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানাই। 

ওসি বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার ঢাকা প্যালেস নামে একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আমরা ঐ ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি এ কে এম মাহফুজুল হক আরও বলেন, আমরা হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানতে পারি গত ঈদের পর থেকে হোটেলটির এই কক্ষে ভাড়া থাকতেন শামীম হাসনাত। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।

কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহীদ আহমেদ।
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায়...
করোনার ধাক্কায় যখন লাখো মানুষ কাজ হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন আহমেদ আশরাফুল আলম বেছে নিলেন ভিন্ন পথ। চাকরি হারানোর বেদনাকে পুঁজি করে ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিউফিক্স সার্ভিসেস—...
নরসিংদীর ঘোড়াশালে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে যাওয়ার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা গুমের অভিযোগ তুলে ওই চালককে গণপিটুনি দিয়ে...
চরম তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের ৪ দেশে জারি আছে রেড অ্যালার্ট। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল লাখো মানুষ। এ পর্যন্ত ফ্রান্সে পানিতে ডুবে ৪৮ জন ও...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩ এবং মোট শনাক্ত রোগী ৫ হাজার ৫১৫ জনে পৌঁছেছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৯৮ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা এক লাখ...
কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার পর অন্তর্বর্তী শান্তি সমঝোতা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তি নিয়ে ইরানের জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শর্তসাপেক্ষ...
লোডিং...

এলাকার খবর