মুমূর্ষু বৃদ্ধকে ‘গুমের চেষ্টার’ সময় চালক আটক

নরসিংদীর ঘোড়াশালে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে যাওয়ার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা গুমের অভিযোগ তুলে ওই চালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:০০ পিএম

নরসিংদীর ঘোড়াশালে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে যাওয়ার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা গুমের অভিযোগ তুলে ওই চালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আজ বুধবার সকালে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার পাচদোনা-টঙ্গি সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় এবং পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনি মারা যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে নরসিংদীর পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী জেলা পিবিআইয়ের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন তারা।

টাঙ্গাইলের ভূঞাপুরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল ওরফে মুফিজুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশনে ঢুকে এক লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় লাইনম্যানকে গুরুতর আহত করে ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ...
যশোরে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বাড়ছে সবগুলো নদ-নদীর পানি। বুধবার ভোর রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৩০ শতাংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। প্রতিবেদনে শিশুদের লক্ষ্যবস্তু করা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ...
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৯টি শিশুর মৃত্যু...
চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নিয়ে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতার...
বিশ্বকাপে মেসির পরিসংখ্যানও এখন ইতিহাসের অংশ। টানা ম্যাচে গোল করা, সর্বাধিক ম্যাচে দলের প্রথম গোল করা, সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলের মালিক— সব রেকর্ডই যোগ হয়েছে মেসির নামের পাশে। এমনকি ৩৫ বছরে পা...
লোডিং...

এলাকার খবর