রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৪০ এএম

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মুন্না মোহাম্মদপুর কৃষি মার্কেটের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। কৃষি মার্কেটের পাশে বিহারী ক্যাম্পের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. মইনুদ্দিন। 

নিহত মুন্নাকে হাসপাতলে নিয়ে আসা মেয়ের জামাতা মো. ইমরান বলেন, ‘আমার শ্বশুর একজন নিরাপত্তা কর্মী। রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প দুই নং এরিয়া এলাকায় ডিউটি করার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমার শ্বশুরকে ধাক্কা দেয়। এতে আমার শ্বশুর গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থল মাইন বিস্ফোরণে শফি আলম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঘুমধুম সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় কাশেম রাজার...
কুমিল্লার নঙ্গলকোটের হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ...
উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজার পুকুরের গজারি-মাদারি প্রজাতির কাছিমের সংখ্যা ও প্রজনন হার। এর জন্য জলবায়ু পরিবর্তন, পুকুরে পলিথিন, আবর্জনা ফেলা ও সরকারি উদ্যোগের...
রংপুরে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে এই ভাঙন। এতে ধসে পড়েছে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ড হয়েছে। পরে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দুদফা ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৭০০জন।
আগামী ২৮ জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন চলবে। ওই দিন ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর