ডাস্টবিনের পাশে পড়ে ছিল নবজাতক, কান্নার শব্দে উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:০৬ এএম

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কেউ শিশুটিকে ফেলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে কর্তব্যরত নার্স ও রোগীর স্বজনরা তাকে উদ্ধার করেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

কর্তব্যরত একজন নার্স জানান, শিশুটির জন্ম উদ্ধারের কিছুক্ষণ আগেই হয়েছে। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে সেখানে ফেলে দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধারের সময় শিশুটি প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। পরে হাসপাতালের তত্ত্বাবধানে রেখে তাকে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়।

খবর পেয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া হাসপাতালে ছুটে যান। তিনি শিশুটিকে কোলে নিয়ে খোঁজখবর নেন। নবজাতকটির মাথায় আঘাতের চিহ্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এবং ইউএনওর নির্দেশনায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে। ফায়ার...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। 
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর