শিক্ষকতার শেষ দিনই পৃথিবী থেকে বিদায় নিলেন তপন কুমার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

বিদ্যালয়ে ছিল প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে হাসি-আনন্দে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের কয়েক মুহূর্ত আগেই বিদ্যালয়ে পৌঁছায় প্রধান শিক্ষক তপন কুমার সাহার মরদেহ। 

যে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চাকরিজনিত বিদায় নেওয়ার কথা ছিল, সেখান থেকেই নিতে হলো তার শেষ বিদায়।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তপন কুমার সাহা সোমবার তার কর্মজীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সহকর্মীরা জানান, দুপুরে তপন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট প্রদান করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ভোররাতে তার মৃত্যুর খবর পেয়ে আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয় শোকে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তপন কুমার সাহার মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যে দিনটি হওয়ার কথা ছিল দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে একজন শিক্ষকের আনন্দঘন বিদায়ের দিন,সেই দিনটিই হয়ে উঠল তার জীবনের শেষ দিন এবং সহকর্মী-শিক্ষার্থীদের জন্য এক বেদনাবিধুর স্মৃতি।

জামালপুরের লাহিড়ীকান্দায় বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন।  এই ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে...
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও পূরণ হয়নি রপ্তানির লক্ষ্যমাত্রা। এতে করে হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তাদের আভিযোগ, বিভিন্ন কারণে এবার আম রপ্তানি হয়েছে গত বছরের তুলনায় এক–ষষ্ঠাংশ।...
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবপাচারের জটিলতা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে দক্ষিণ কোরিয়ার সাংকংহে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর