সীতকুণ্ডে মহাসড়ক অবরোধের জের

বিএনপি নেতা আসলাম চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে মামলা, আটক ২

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনায় ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার সীতাকুণ্ড মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। 

মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি জানান, মামলায় আইনশৃঙ্খলা বিঘ্ন করা, সরকারি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। রাষ্ট্র বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। 

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে আসলাম চৌধুরীর অনুসারীরা। এতে বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ। যান চলাচল বন্ধ থাকায় প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। পরে বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। 

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ...
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও...
সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার...
দীর্ঘদিনের ক্ষমতা, গাজা যুদ্ধের চাপ, নিরাপত্তা ব্যর্থতা ও দুর্নীতির মামলা। সব মিলিয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের নির্বাচন ঘিরে জনমত...
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর