রাজধানীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যার পর স্বর্ণালংকার-টাকা লুটের অভিযোগ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের নাম শাহিদা বেগম (৬৮)। তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন ভবনের সাত তলায় ভাড়া থাকতেন।

আজ সকালে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের একটি আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড টি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এটি ডাকাতি না দস্যুতা– ঘটনার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আমরা এ বিষয়ে এখনো তদন্ত অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। আমরা বিভিন্ন বিষয় চিন্তা করে তদন্ত করছি এবং আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে।

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যার পর যেকোনো সময় অজ্ঞাত ব্যক্তিরা তার বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে তার বাসায় থাকা স্বর্ণের দুই সেট কানের দুল একটি গলার চেইন ও ৫০০০ টাকা লুট করে নিয়ে যায়।

নিহত ওই নারীর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সীতলাই গ্রামে। তিনি মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী ছিলেন।

ঢাকার রামপুরা ব্রিজে বিকল সিএনজি মেরামতের সময় আরেকটি সিএনজির ধাক্কায় আহত চালক ইউসুফ আলী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার সকালে...
রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজের ৪০ ঘণ্টা পর এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার...
নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে...
পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর