সড়কে সড়কে পানি, আজ অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান পুলিশের

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম

ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার নিচু সড়কে পানি জমেছে। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান জানানো হয়েছে। আজ রোববার বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। 

বার্তায় জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এতে জানানো হয়, এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশের বার্তায় বলা হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন। জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অনুসরণ করুন। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন এবং ধৈর্য ধারণ করুন।

 

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার সকালে...
রাতভর ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয় সরণির মতো উঁচু সড়কেও উঠেছে পানি। বিভিন্ন নিচু এলাকায় জমেছে কোমর পানি। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা।
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা হয়। মুমূর্ষু অবস্থায়...
বৃষ্টিপাত কমলেও এখনো পানিতে তলিয়ে আছে চট্টগ্রাম-কক্সবাজারসহ বন্যাকবলিত ৭ জেলার নিম্নাঞ্চল। প্রায় ৬ দিন ধরে পানিবন্দি কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত জনজীবন।...
গত কয়দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। গতকাল রাত থেকে তা যেন আরও বেড়েছে। রাত পেরিয়ে আজ সকালেও ছিল ব্যাপক বৃষ্টি, এখন দুপুর– বৃষ্টি সেই অর্থে কমেনি। এমন বৃষ্টি আরও অন্তত ২৪...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড...
রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর