ঢাকা মেডিকেল এলাকায় ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার সকালে পৃথক দুটি স্থান থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৫২ এএম

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার সকালে পৃথক দুটি স্থান থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

রোববার সকাল পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পেছনে ফুটপাত অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরে ঢামেক হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, আজ সকালে খবর পেয়ে অচেতন অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগের পেছনে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইয়ুব আলী জানান, যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। তার নাম পরিচয় জানার জন্য এরই মধ্যে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

অন্যদিকে সকাল ১১টার দিকে অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় করা হয়। পরে ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে তারা অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর।

এসআই বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তিত্বদের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের নাম পরিচয় জানার জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইমকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

ভারী বৃষ্টিতে রাজধানীর বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার নিচু সড়কে পানি জমেছে। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে বিষয়টি জানানো...
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজের ৪০ ঘণ্টা পর এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার...
রাতভর ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয় সরণির মতো উঁচু সড়কেও উঠেছে পানি। বিভিন্ন নিচু এলাকায় জমেছে কোমর পানি। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা।
রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।...
গত কয়দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। গতকাল রাত থেকে তা যেন আরও বেড়েছে। রাত পেরিয়ে আজ সকালেও ছিল ব্যাপক বৃষ্টি, এখন দুপুর– বৃষ্টি সেই অর্থে কমেনি। এমন বৃষ্টি আরও অন্তত ২৪...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড...
রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর