দেশের ৯ জেলায় বাড়ছে নদীর পানি, নতুন করে বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ দেশের ৯ জেলায় নদ-নদীর পানি বাড়ছে। কোথাও পানি বিপৎসীমার কাছাকাছি, কোথাও তা অতিক্রম করেছে। নতুন করে বন্যার শঙ্কায় উদ্বেগ বাড়ছে।

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বাড়ছে দুর্ভোগ। বন্যার পানি না নামতেই আবারও বৃষ্টি শুরু হওয়ায় নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। এতে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।   

হবিগঞ্জে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার ক্ষত এখনো কাটেনি। এরইমধ্যে থেমে থেমে বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। চার ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি প্রায় ৩০ হাজার মানুষ। প্রাথমিক হিসাবে, মৎস্য খাতেই ক্ষতি ৮০ থেকে ৯০ কোটি টাকা।

সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে কুশিয়ারা ও সুরমা নদীর পানি বেড়ে  আবারও তলিয়ে গেছে শক্তিয়ারখলা সড়ক। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা সদর ও তাহিরপুরের মধ্যে সড়ক যোগাযোগ।

মৌলভীবাজারে নদীর পানি বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে রাজনগরের অন্তত আট থেকে দশটি গ্রাম এখনো পানিবন্দি। পানি ধীরে নামায় গ্রামীণ সড়ক, ঘরবাড়ি ও ফসলের ক্ষতি নিয়ে দুর্ভোগে বাসিন্দারা।

নেত্রকোণায় উপদাখালি নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে আমনের বীজতলা প্রস্তুত ও বীজ বপন।

উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টানা বর্ষণে বগুড়া মহানগরে বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা, অভিযোগ শহরবাসীর।

টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বাড়ছে দুর্ভোগ। বন্যার পানি না নামতেই আবারও বৃষ্টি শুরু হওয়ায় নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। এতে নতুন করে বন্যার শঙ্কা দেখা...
বন্যার পানি কমলেও চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে দুর্ভোগ কাটেনি। জলাবদ্ধতা, বিচ্ছিন্ন যোগাযোগ, ফসলের ক্ষতি এবং পানিবাহিত ও চর্মরোগ সংক্রমণের শঙ্কা বেড়েছে।
নেত্রকোণার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় সজীব মিয়া নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই রোগীর মৃত্যুর হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন স্বজনরা। পরে পুলিশ ও স্থানীয়...
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে আছে। এতে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক...
ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলে ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে...
ফিফা কেন ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়, সেই ব্যাখ্যায় ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের আয়োজনটা পুরো বিশ্বের সবার জন্য হওয়া উচিত। এটি শুধু ইউরোপ ও লাতিন আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য।...
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জুলাইয়ের আন্দোলনকে তিনি সফল বা ব্যর্থ-কোনোটিই বলতে চান না; তার ভাষায়, এটি এখনো ‘অসমাপ্ত’। তার দাবি, কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৈষম্যবিরোধী...
মার্চে সঞ্চয়পত্রের বিক্রি ছিল ২ হাজার ১৩৫ কোটি ৮ লাখ টাকা। এতে করে ওই মাসে সঞ্চয়পত্র বিক্রির থেকে আগের আসল ও সুদ বাবদ পরিশোধের পরিমাণ ছিল বেশি। একইভাবে ফেব্রুয়ারিতেও নিট বিক্রি ছিল ১ হাজার ১৬৪ কোটি...
লোডিং...

এলাকার খবর