সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। দুজনের বয়স ১ বছরের কম।

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:২৮ এএম

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। দুজনের বয়স ১ বছরের কম।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে প্রায় ২৫৩ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে  ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়নি। পাশাপাশি একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৪৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। যার কারণ হিসেবে শিশুদের পুষ্টিহীনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা।

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গিয়ে গৃহবধূ গণধর্ষণ মামলায় রায় ঘোষণা আজ মঙ্গলবার। দুপুরে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন।
নেত্রকোণার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় সজীব মিয়া নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই রোগীর মৃত্যুর হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন স্বজনরা। পরে পুলিশ ও স্থানীয়...
রাজধানীর শনির আখড়ার কদমতলী এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে বৃষ্টির পানিতে জমে থাকা বিদ্যুতের মিটার চেক করার সময় এই ঘটনা ঘটে। 
কক্সবাজারের টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করবে ভেটেরিনারি দল।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা...
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অংকের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর