উত্তরায় আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী উত্তরায় আবারও সড়ক অবরোধ করেছেন এইচএসসি শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী উত্তরায় আবারও সড়ক অবরোধ করেছেন এইচএসসি শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন

এর আগে মঙ্গলবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন তারা। এরপর পর আবারও বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকাতেও অবরোধ করেন শিক্ষার্থীরা।

এদিকে একই দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যান তারা। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

অন্যদিকে, দুর্যোগের মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা নেওয়া হলো—সেই বিতর্কে সংসদে এক প্রশ্নের উত্তরে নিজের অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন পেছানো হয়নি– তা জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে শিক্ষামন্ত্রী জানান, শুধুমাত্র কুমিল্লা মহিলা কলেজের কেন্দ্র ছাড়া দেশের অন্যান্য কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসক এবং ইউএনওর সঙ্গে কথা বলে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরীক্ষা চালু রাখা হয়।

বিগত বেশ কয়েক দিনের বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার তৈরি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি চলছে। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানোর অনুরোধ জানিয়েছিল।

এর মধ্যে সোমবার প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। এতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। মূলত এরপরই শিক্ষামন্ত্রীর সমালোচনা শুরু হয়। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভও হয়েছে।

সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু পরদিন কুমিল্লার একটি কেন্দ্রে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সেই কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দিয়েছি। তারা তখন নৌকায় করে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছে।’

এ সময় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত প্রশ্নপত্র তৈরি করায় পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বিগত পরীক্ষায় শিক্ষার্থীদের দুর্ভোগের পরিস্থিতি পর্যালোচনা করছি। প্রয়োজনে তাদের পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন।’ এ সময় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা প্রায় ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ের সড়ক ছেড়ে দেন তারা।
রাজধানীর বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের দেড়টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরী বিভাগে...
সংসদ ভবন এলাকা ছেড়ে গেলেও বুধবার দুপুরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা দিনের মতো কর্মসূচি সমাপ্ত করে।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর...
চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।
বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন স্থানে সড়কে নেমে বিক্ষোভ ও সড়ক...
ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ইভান বার্টনের সমালোচনা করে দিদিয়ের দেঁশ বলেছেন, ‘রেফারিং নিয়ে... আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে আমাকে ক্রাই বেবি মনে হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর