নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:০২ এএম

নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনার সমর্থক হাবিবের সাথে এক ব্রাজিল সমর্থকের ঝগড়া হয়। ওই সময় আরেক ব্রাজিল সমর্থক অপূর্ব ঝগড়া থামাতে ভূমিকা রাখে। ফাইনাল খেলায় আর্জেন্টিনা-স্পেনের সাথে পরাজিত হলে হাবিবকে দেখে কটূক্তি করে ব্রাজিল সমর্থকেরা। ওই ঘটনার রেশ ধরে রাতে হাবিবসহ ৪০ থেকে ৫০ জন পুরুষ-নারী দেশীয় অস্ত্র নিয়ে অপূর্বদের বাড়িসহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালায়। এতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে হামলাকারীদের ধাওয়া দিলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর আলম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর