রাজধানীতে মারধরে যুবক নিহত, অভিযুক্ত প্রতিবেশী পলাতক

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত মৃধার (১৮) বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। তার বাবার নাম হাসেম মৃধা। রায়েরবাগ খানবাড়ির মোড়ে পরিবারের সাথে বসবাস করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হাসেম মৃধা বলেন, আমার ছেলে একটি ফ্যাক্টরিতে কাজ করতো। সন্ধ্যায় রিফাত বাসার সামনের রাস্তায় বসে ছিল। ওই সময় প্রতিবেশী শাকিল নামে এক যুবক এসে তাকে বলে, এখানে বসে কী করছিস? গাঁজা খাবি নাকি? উত্তরে রিফাত বলে, আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা। এই জবাবের পরপরই শাকিল তাকে গালিগালাজ ও মারধর শুরু করে।

তিনি বলেন, বিষয়টি মীমাংসা করে দেওয়ার পর কিছুক্ষণ পর শাকিল আবার এসে রিফাতকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে রিফাত ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে শাকিল পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শাকিল ও তার মা পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর বাড়িটিতে তালা দিয়ে শাকিল ও তার পরিবার পালিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর