যন্তর মন্তরে ভিড় বাড়ছে, রাজপথ ছাড়তে নারাজ ককরোচ পার্টি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

আজ বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে ভিড় বাড়তে শুরু করেছে। তাঁদের দাবি এখন একটাই– কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা! এ ছাড়া শুধু ভারতে নয়, এই আন্দোলনের আঁচ এবার গিয়ে পড়ল নিউ ইয়র্ক, লন্ডনেও। ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ হয়েছে দুই শহরেও।

অন্যদিকে, বিজেপি বিরোধী জোটও পথে নেমেছে। দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলোর সামনে ধর্নায় বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আটক থাকা অবস্থায় সরকারের কাছে পাঁচ দফা দাবিও জানান তিনি। এই বিক্ষোভ সরকারের কাছে ‘আউট অফ সিলেবাস’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

নিট কেলেঙ্কারির প্রেক্ষিতে শুরু হওয়া আন্দোলন এখন অন্য পর্যায়ে পৌঁছেছে। দেশের বাইরেও আন্দোলন ছড়াতে শুরু করল।সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে আমেরিকার একটি ‘অ্যাডভোকেসি গ্রুপের’ সদস্যরা নিউ ইয়র্ক এবং সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিটে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সোমবার সিজেপির সংসদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি। পুলিশের লাঠি-কাঁদানে গ্যাসের বাধা কাটিয়ে সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে শেষপর্যন্ত সংসদে পৌঁছোতে পারেননি তাঁরা।

সিজেপি এবং বিরোধী নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে দমনমূলক আচরণ করেছে পুলিশ। সেই আচরণের প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী, উদ্ধব ঠাকরেরা।

মঙ্গলবার মোদির বাসভবনে কংগ্রেসের বিক্ষোভ, পরে রাহুলদের আটক করে থানায় নিয়ে যাওয়া, রাতে পুলিশকে লক্ষ্য করে যন্তর মন্তরে ইট, পাথর ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার পারদ কয়েক গুণ বেড়ে যায়।

এই আবহেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল কেন্দ্রের কাছে পাঁচ দফা দাবিও জানিয়েছেন। আটক থাকাকালীনই একটি ভিডিও পোস্ট করেন রাহুল। শুধু ধর্মেন্দ্র নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও ইস্তফার দাবি তুলেছেন কংগ্রেস নেতা।

এ ছাড়াও তাঁর দাবি, সোমবার বিক্ষোভকারীদের ওপর ‘হামলাকারী’ পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদিসরকারের ক্ষমাপ্রার্থনা, সংসদে শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে সংসদের বাদল অধিবেশনে আলোচনার দাবি জানান কংগ্রেস নেতৃত্ব।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে ‘আরশোলাদের’ পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরের দিনই ছাত্র-যুবদের মিছিলে ‘পুলিশি হামলা’ নিয়ে আলোচনা চেয়ে নোটিস দিলেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক নাদিমূল হক।

প্রথম থেকেই সিজেপির আন্দোলনের পাশে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যন্তর মন্তরে গিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখাও করে এসেছিলেন তিনি। মঙ্গলবারও তাঁকে দিল্লির রাস্তায় প্রতিবাদে যোগ দিতে দেখা গিয়েছে।

বুধবার সকালে নিজের একটি ভিডিওবার্তা পোস্ট করেন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদের মতে, সরকার যতই চেষ্টা করুক, বিক্ষোভকারীরা যন্তর মন্তর ছাড়ছেন না। এই বিক্ষোভ সরকারের কাছে ‘আউট অফ সিলেবাস’ বলেও কটাক্ষ করেন মহুয়া। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক কেন করা হবে না–তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর