রাস্তায় পড়ে ছিলেন রক্তাক্ত যুবক, রিকশাচালক হাসপাতালে নিলেও বাঁচাতে পারলেন না

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:০৩ এএম

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাগর হোসেন বুলেট (২৮)। হাজারীবাগের ভাগলপুর লেন ১৫ নম্বরের বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম শাহাদাত হোসেন।

সাগর হোসেনকে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া অটোরিকশা চালক ইব্রাহিম বলেন, কাজ শেষে আমার অটোরিকশাটি গ্যারেজে রাখার জন্য যাচ্ছিলাম। এ সময় হাজারীবাগ পার্কের রাস্তার পাশে মন্দিরের গলিতে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

তিনি বলেন, পরবর্তীতে স্থানীয় আরেকজনের সহযোগিতায় ৯৯৯–এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। আমি তাকে নিয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি যাই। জরুরি বিভাগের চিকিৎসক ওই যুবককে ওয়ার্ডের ভর্তি দেন। সেখানে আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাওন বলেন, পুলিশ এবং স্থানীয়দের মাধ্যমে আমরা এ ঘটনার ব্যাপারে জানতে পারি। কে বা কারা আমার ভাইকে মেরে ফেলে গেছে এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারব না। আমার ভাই নির্দিষ্ট কোনো কাজ করত না, একেক সময় একেক কাজ করত। বেশ কিছুদিন যাব সে একটি গাড়ির হেলপারি করছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর