সোনার দাম আবারও বাড়ল

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শুক্রবার নতুন দর নির্ধারণ করেছে।

বাজুস জানিয়েছে, নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

এর আগে সবশেষ গত ২৮ জুলাই সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়। 

ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআরের মাধ্যমে ক্ষুদ্র মার্চেন্টদের লেনদেনে সার্ভিস চার্জ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হচ্ছে। পাশাপাশি...
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের পরও ধসে পড়েনি ইরানের অর্থনীতি। তবে এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। লাগামহীন মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও বাড়তে থাকা...
রাজধানীতে গ্যাস সরবরাহ সংকট চরমে পৌঁছেছে। মিরপুরসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার গ্যাস মিলছে না, সিএনজি স্টেশনেও কমে গেছে সরবরাহ। এতে পরিবহন খাত ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সংকটের সমাধান...
তীব্র গ্যাস সংকটে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহের অনুমতি চেয়েছে পোশাক শিল্পে দেশের বড় দুই ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও...
হবিগঞ্জে ছিনতাইয়ের মামলা হওয়ার পর এ নিয়ে বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের কাছে এই...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ঢাকার আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে দেশটির সরকার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের নামে ছিনতাইয়ের মামলা হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
গালাগালি আর রাজনীতি এক না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...

এলাকার খবর