রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল চালকের

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে চকবাজার থানার উর্দু রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত দবির আহমেদ পাবনার চাটমোহর থানার অষ্টমণিষা গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাদবরনগর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার মহাজন রতন জানান, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, বিকেল ৪টার দিকে উর্দু রোড মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অপর অটোরিকশার চালক গুরুতর আহত দবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে তিনি বাসায় চলে যান।

পরবর্তীতে দবিরের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাকে পুনরায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রতন আরও জানান, দবিরকে ঢামেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে দুর্ঘটনাকারী ওই অটোরিকশাচালক কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নরসিংদীর মাধবদীতে বাড়িতে ঢুকে মো. শাহজাহান (৫৬) নামের এক ব্যক্তিকে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সি এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা...
ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) রাতের...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে...
ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তার অবসান ঘটেছে। টানা তিন বিশ্বকাপ খেলতে না পারা দলটার দায়িত্বে দ্বিতীয় মেয়াদে ফিরছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের...
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে গাছে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।...
হেপাটাইটিস ও এর সংশ্লিষ্ট জটিলতায় দেশে প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। এ রোগে আক্রান্তদের বেশিরভাগই শুরুতে এ বিষয়ে জানতে পারেন না। তাই এমন নিরব ঘাতক থেকে বাঁচতে নিরাপদ খাদ্যাভ্যাস ও...
লোডিং...

এলাকার খবর