রাজধানীর সবুজবাগে এত তরুণীর অর্ধগলিত খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করে দেহ কয়েক টুকরো করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর খণ্ডিত দেহ উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেন।
এসআই জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এখনো ওই নারীর শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি, খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই তরুণীর বয়স আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



