গেমিং থেকে র‍্যাম্প শো, এনইউবির ক্লাব ফেস্টে মাতলেন শিক্ষার্থীরা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ ছিল এ উৎসবের টাইটেল স্পন্সর।

উৎসবের প্রধান আয়োজক ছিল এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। সহ-আয়োজক হিসেবে ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। পাশাপাশি বিভিন্ন ক্লাব এ আয়োজনে অংশ নেয়।

তিন দিনের উৎসবে ছিল মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ ও বিতর্ক প্রতিযোগিতা। গেমিংপ্রেমীদের জন্য আয়োজন করা হয় পাবজি ও ই-ফুটবল টুর্নামেন্ট। এছাড়া র‍্যাম্প শো, ফ্ল্যাশ মব, ইন্টারঅ্যাকটিভ গেমস ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো ক্যাম্পাস।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভিভো স্মার্টফোন এক্সপেরিয়েন্স জোন। সেখানে শিক্ষার্থীরা ভিভোর সর্বশেষ স্মার্টফোন ব্যবহার করে দেখার সুযোগ পান। পাশাপাশি ফটো জোনে ছবি তুলে তাৎক্ষণিক প্রিন্ট করার সুবিধাও ছিল।

অনুষ্ঠানে এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিভো বাংলাদেশের মতো প্রতিষ্ঠানের এমন উদ্যোগ শিক্ষার্থীদের নতুন সুযোগ সৃষ্টি করে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।’

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এ উৎসব। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার, টি-শার্ট, সনদপত্র এবং ভিভো বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা।

আয়োজকেরা জানান, তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঘিরে রাজধানীতে বাড়ছে কোচিং বাণিজ্য। বিভিন্ন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা এবং ভর্তি ফি হিসেবে ২ থেকে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। অনলাইনেও রয়েছে...
বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে নিতে সরকার ৫টি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মাহ্দী আমিন। কেন্দ্র পরিবর্তন, পুনঃপরীক্ষার সুযোগ ও পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে...
বৈরী আবহাওয়ায় যেসব এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা পরবর্তীতে সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ বুধবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এক অভূতপূর্ব ও ভীতিকর পরিস্থিতির কথা জানিয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটার মতো জায়ান্টরা জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই মডেলগুলো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
কিন্তু ক্রিকেটের ইতিহাস কি এত সহজে বদলে দেওয়া যায়? কোনো দেশের ক্রিকেট বোর্ড কি চাইলেই একজন খেলোয়াড়ের শত শত ম্যাচের রেকর্ড মুছে ফেলতে পারে? আর যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এর প্রভাব পড়বে কোথায়?
সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর