সাভারে এবার মিলল বোমাসদৃশ প্রেসার কুকার

সাভার থেকে বোমাসদৃশ প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

সাভার থেকে বোমাসদৃশ প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানা-পুলিশ সাদাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বোমাসদৃশ প্রেসার কুকারটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মধ্য রাতে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি মসজিদের মাঠে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম রেখে চলে যায়। পরে স্থানীয়রা ড্রাম খুলে কাপড়চোপড়, কোরআন শরিফ ও বোমা সদৃশ প্রেসার কুকার দেখতে পান। পরে স্থানীয়রা সকালে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা সদৃশ প্রেসার কুকারটি নিরাপদস্থানে রেখে দিয়ে পরীক্ষার জন্য ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

সাভার থেকে বোমাসদৃশ প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি ভবনে অভিযান চালিয়ে পাইপবোমা ও ককটেল মিলিয়ে মোট ১৪টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। অভিযান শেষে ৫টি বোমা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে ডিএমপির বম্ব ডিসপোজাল টিম।

বোমাসদৃশ প্রেসার কুকারটি দেখে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ছবি: ইনডিপেনডেন্টএর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর থেকে আরিফ নামের এক যুবককে আটক করে ডিএমপির সিটিটিসির সদস্যরা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাইপবোমা ও ককটেলসহ মোট ১৪টি বোমা, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম।

গত ডিসেম্বরে কেরানীগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং সম্প্রতি মতিঝিলে বোমা উদ্ধারের সাথে এই বোমা তৈরির সম্পর্ক থাকতে পারে, বলছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।

এর আগে গত ৩১ জুলাই সাভারের পার্শ্ববর্তী আশুলিয়ায় একটি মুদিদোকানের সামনের বেঞ্চে ফেলে রাখা একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ প্রেশার কুকার পাওয়া যায়। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছিল।

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি ভবনে অভিযান চালিয়ে পাইপবোমা ও ককটেল মিলিয়ে মোট ১৪টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। 
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল...
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে একজনের হাত উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
তা বাংলাদেশের একাদশ কেমন হবে, ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এ নিয়ে প্রশ্ন গেলেও কোনো সরাসরি উত্তর দেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট অধিনায়ক জানিয়েছেন, দলে ছোট-খাট কিছু সমস্যঅ আছে। ম্যাচের দিন...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তাৎক্ষণিভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোরীকে...
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর