গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা হয়।

নিহত আল আমিন শিকদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বসবাস করতেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল ইসলাম জানান, আজ সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল মিনি কাভার্ডভ্যানটি। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার নিহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

হোসনা বেগম তার দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। চুক্তিমতো ঘটনার রাতে বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ ঘরে ঘুমাতে গেলে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে...
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। রোববার বেলা ১১টার দিকে তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ক্রিমসন গ্রেস কার্গো জাহাজ থেকে পড়ে গিয়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাটিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, ভবিষ্যতে এই জোটে আরও দেশ যুক্ত...
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প—কিন্তু এখন সেই যুদ্ধের চাপ শুধু ওয়াশিংটনে নয়, পৌঁছে গেছে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের ঘরেও। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবার প্রকাশ্যেই প্রশ্ন...
তালেবান শাসনের পাঁচ বছরে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অন্তর্ভুক্তিমূলক শাসনের অনুপস্থিতির কারণে দীর্ঘস্থায়ী...
বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচারসহ প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০তলা ভবন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর