দেয়াল খুঁড়তেই মিলল গুপ্তধন, দাম শত কোটি টাকার বেশি

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

বেলজিয়ামের একটি বাড়ি সংস্কার করতে গিয়ে দেয়ালের ভেতরে সিলগালা অবস্থায় পাওয়া গেছে এক বিশাল সোনার স্তূপ। উদ্ধার এই সোনার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ইউরো বা প্রায় ১২০ কোটি টাকা। পূর্ব ফ্ল্যান্ডার্সের ওই বাড়িটিতে পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য ড্রিলিং করার সময় নির্মাণ শ্রমিকেরা এই গুপ্তধনের সন্ধান পান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল অঙ্কের এই সোনার মালিকানা শেষ পর্যন্ত কার কাছে যাবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে? কারণ, বেলজিয়ামের আইন অনুযায়ী শ্রমিক এবং ওই স্থানের মালিক দুই পক্ষেরই এই সোনা পাওয়ার আইনি সুযোগ আছে। 

পুলিশ এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া সব সোনা ও মুদ্রা ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শ্রমিকদের দলে থাকা এক তরুণ জানান, ‘আমাদের প্রথম প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য ও বিস্ময়কর। প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো ১ ইউরোর কয়েন। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করি সেখানে একটি স্বর্ণখণ্ডও পড়ে আছে। তখনই আমরা বুঝতে পারি ঘটনাটা অনেক বড়।’

পরে ওই শ্রমিকরাই পুলিশকে বিষয়টি জানান। 

নির্মাণস্থলের ম্যানেজার মারিও বলেন, ‘সেখানে এত সোনা ও মুদ্রা ছিল যে তা নিজের কাছে লুকিয়ে রাখা অসম্ভব। তা ছাড়া ওটা হতো সোজা চুরি।’

বিবিসি জানায়, ভবনটির মালিক সিএডব্লিউ ওস্ট-ভ্ল্যান্ডারেন নামের একটি কল্যাণমূলক সংস্থা। সংস্থাটির পরিচালক গিয়ার্ট হিল্য়ার্ট আশা করেন, এই ধনসম্পদ শেষ পর্যন্ত যেন তাঁদের দাতব্য কাজে ও সামাজিক সুবিধাবঞ্চিত মানুষের দৈনন্দিন অভাব পূরণে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়।

বেলজিয়ামের আইন অনুযায়ী, এই গুপ্তধনের আসল মালিক দাবি করার জন্য পাঁচ বছর সময় পাবেন। তবে স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, এই বিপুল সোনার প্রকৃত মালিক কে হতে পারেন—তা এখনো স্পষ্ট নয়। নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি কেউ যুক্তিসংগত প্রমাণসহ মালিকানা দাবি না করেন, তবে দেওয়ানি আইন অনুসারে এই সম্পদ উদ্ধারকারী শ্রমিক এবং ওই জায়গার মালিকপক্ষের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে।

তবে শর্ত আছে, উদ্ধারকৃত সোনা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা যাবে না।

এখন মূল মালিকের সন্ধানে চ্যারিটি সংস্থা এবং শ্রমিকদের পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষা ছাড়া আর কোনো পথ নেই।

ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর