বিভ্রান্তি ছড়ানো দেশের স্বার্থবিরোধীদের রুখে দিন: প্রধানমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। 

এ সময় তারেক রহমান বলেন, যে স্বৈরাচার সরকার দেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিতাড়িত করেছে জনগণ। বিগত সময়ে দেশের টাকা পাচার করা হয়েছে। এখন দেশ নতুন করে গঠন করার সময় এসেছে।

এই জন্য সব সড়যন্ত্রের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদে আগামী ১০ বছরে বিদ্যুৎ সমস্য সমাধানের পরিকল্পনা উপস্থাপন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দিতে সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে কিশোরগঞ্জে যান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে নসয়াদিল্লির প্রতি বাংলাদেশের পক্ষে আহ্বান জানানো হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম...
দেশে গ্যাস নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সংকট সমাধানে তিনি বিরোধী দলের কাছে তিন মাসের পরিকল্পনা চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী...
বর্তমান সরকার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য এ সফর ঘিরে দুই...
বিপুল টাকা ঢেলে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে পতিত স্বৈরাচার ফেরানো সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট...
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার পরবর্তী দিন ঠিক করেছেন...
নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
সুন্দরবনের আংটিহারা এলাকার শাকবাড়িয়া চলন্ত জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজের এক নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর