ফরিদপুরে পার্কিং নিয়ে কথা কাটাকাটি, গাড়ি থেকে গুলি ছুড়লেন যুবক

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম

ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা- ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেট কার থেকে অজ্ঞাত এক যুবক এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন। 

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ওই যুবকের জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার থেকে হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে বলেন, ভাই প্রাইভেট কারটি সাইড করে দাঁড়ান। এই নিয়ে তার সাথে কথা কাটাকাটিতে এক পর্যায়ে যুবক গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। 

ভাইরাল হওয়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রাইভেট কারের চালকের আসন থেকে উত্তেজিত কন্ঠে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছুড়ে হুমকি দেন যুবক। গুলির শব্দে ঘটনাস্থলের লোকজন ছোটাছুটি শুরু করেন।

এরপর তারা প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান। যাওয়ার সময় ওই যুবক বলেন, আমি গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে। 

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর