অব্যবস্থাপনা-অনিয়মে আকর্ষণ হারাচ্ছে সাফারি পার্ক

নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

সম্প্রতি গাজীপুর সাফারি পার্কের ট্যুরিস্ট বাসে নোংরা পরিবেশের প্রতিবাদ করায় এক নারী, তার দুই ছেলে ও চালককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে পার্কের কর্মীদের বিরুদ্ধে। দর্শনার্থীদের ওপর হামলা ঘটনায় পার্কের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক বরখাস্ত করা হয় এক আউটসোর্সিং কর্মীকে। এছাড়া শ্রীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। একই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি অভিযোগ।

এতো ঘটনার পরও টনক নড়েনি সাফারি পার্ক কর্তৃপক্ষের। দর্শনার্থীদের অনেকে জানান, অব্যবস্থাপনা রোধে নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। পার্কের সামগ্রিক পরিবেশ নিয়েও হতাশ দর্শনার্থীরা।

হেনস্তা, মারধর ও অব্যবস্থাপনায় ক্ষোভ জানান দর্শনার্থীদের অনেকে। নিরাপত্তাসহ পার্কটির পরিবেশ উন্নত করতে সরকারের কঠোর পদক্ষেপ চান তারা। 

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান জানান, মারধরের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। এছাড়া পার্কের অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 

শ্রীপুর উপজেলায় ৩ হাজার ৮১৯ একর জায়গা জুড়ে গড়ে ওঠা গাজীপুর সাফারী পার্কটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে।

 

গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। সংযোগ না থাকাসহ তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। এছাড়া নন...
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর