রাজধানীতে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে নিত্য প্রয়োজনীয় পণ্য

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি। ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্লাস্টিক যত্রতত্র না ফেলার বার্তা দিতেই এ আয়োজন। 

রাজধানীর কামরাঙ্গীর চর। প্লাস্টিক বর্জ্যের ব্যাগ হাতে দীর্ঘ লাইন। কেউ কুড়িয়েছেন, কেউ এনেছেন বাসাবাড়ি থেকে। এখানে অস্থায়ী বাজার বসিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এখানে টাকায় নয়, চাল-ডাল, মাছ-মাংস মিলছে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে। 

এক স্কুলশিক্ষার্থী বলছিল, ‘ওরা যে উদ্যোগটা নিয়েছে, খুব ভালো উদ্যোগ। আমাদের কামরাঙ্গীরচর পরিষ্কার–পরিচ্ছন্ন হচ্ছে। বর্জ্যের বদলে আমরা খাদ্য পাচ্ছি।’

স্থানীয় এক নারী বলেন, ‘দুই কেজি, তিন কেজি, পাঁচ কেজি বর্জের বিনিময়ে একজন পাঁচ থেকে ছয়শো টাকার মতো সদাই পাচ্ছে এটার জন্য অনেক গরীবের উপকার হচ্ছে।’ 

প্রতি সপ্তাহে এক দিন ঢাকার বিভিন্ন এলাকায় বসছে ভিন্ন রকমের বাজারের। এই বাজারে ছয় কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে একটি ব্রয়লার মুরগি। পাঁচ কেজি জমা দিলে পাওয়া যাচ্ছে এক থেকে দেড় কেজি ওজনের পাঙ্গাস মাছ বা এক কেজি সয়াবিন তেল। 

এক নারী বলেন, ‘চার কেজি ময়লার বিনিময়ে আমি এক কেজি লবণ পেয়েছি, এক কেজি চাল পেয়েছি আর একটা চানাচুরের প্যাকেট পেয়েছি।’ 

আরেক নারী বলেন, ‘আমি ৫ কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে দুই কেজি ময়দা ও এক লিটার তেল পেয়েছি।’

প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে না ফেলার বার্তা দিতেই ডিএসসিসির এ উদ্যোগ। কর্মকর্তারা বলছেন, প্লাস্টিক বোতল বা পলিথিন ঢাকার সবচেয়ে সমস্যার কারণ। 

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহাবুবুর রহমান বলেন, ‘যখনই যারা খবর পাচ্ছে আমাদের রাস্তার প্লাস্টিক ময়লাগুলো তারা সংগ্রহ করছে। সংগ্রহ করে তারা এখানে নিয়ে আসতেছে। এটা আমাদের একটা অর্জন যে আমরা বোঝাতে পেরেছি বর্জ্য একটা সম্পদ। আপনার বর্জ্যটা না ফেলে দিয়ে সংরক্ষণ করুন। আমাদের এখানে জমা দিয়ে বিনিময়ে বাজার–সদাই পাবেন।’

এর মাধ্যমে প্লাস্টিকের বিরুদ্ধে নাগরিক সচেতনতা বাড়াতে চায় ঢাকা দক্ষিণ সিটি। 

ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘আপনি কয়জনকে বর্জ্যের বিনিময়ে খাবার দেবেন? তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে। খাবার দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সচেতন করা।’

প্রতিটি ওয়ার্ডে প্লাস্টিকের বিনিময়ে পণ্য বিক্রির স্থায়ী বাজার করার পরিকল্পনাও রয়েছে। 

 

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মরদেহ উদ্ধারের ঘটনায় ঢাকা-জামালপুর রুটের বাবুল পরিবহনের চালক সোহেল রানাসহ তিনজন রাজধানীর মহাখালী থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। মেয়ের বিয়ের দিন-তারিখ...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমানের দল,...
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর