এক্সপ্রেসওয়েতে উদ্ধার মুখে স্কচটেপ লাগানো মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।

গত ৪ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন। মরদেহ উদ্ধারের সময় তার পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ইসমাইলকে শ্বাসরোধ করে হত্যার পর কোনো একটি গাড়ি থেকে তার মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বনানী থানা পুলিশ এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। এসব গাড়ি আটক করা সম্ভব হলে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।

এদিকে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর