রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাগর খান ইমরান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাগর খান ইমরান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ইমরান ও জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৭ মিনিটে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলি এলাকায় তাঁর স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রোববার রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তাঁর স্বামী বসে ছিলেন। এ সময় হেলমেট পরা ৭-৮ জন দুর্বৃত্ত চারটি মোটরসাইকেলে করে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ জাকারিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ৩টার...
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে শাকচর পাটওয়ারী বাড়ির পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা হয়। 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের...
রাজধানীতে জেসমিন আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর দারুস সালামে নিজের টিনশেড বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোঁড়া গুলিতে আহত...
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ১৪১ জন যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বাংলাদেশে সিজারিয়ান সেকশনের হার বেড়ে যাওয়ার পেছনে শুধু চিকিৎসাগত কারণ নয়, পরিবার, সংস্কৃতি ও সামাজিক প্রত্যাশাও ভূমিকা রাখছে বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে।
সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
লোডিং...

এলাকার খবর