নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। হার-ই-ট্রেড ট্রাস্টের আয়োজনে আগামী ২ ও ৩ অক্টোবর ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।
আয়োজকরা জানান, এবারের এক্সিবিশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬২ জন নারী উদ্যোক্তা অংশ নেবেন। প্রদর্শনীতে থাকবে ফ্যাশনপণ্য, হস্তশিল্প, সেবা ও খাবারসহ বিভিন্ন দেশীয় লাইফস্টাইল পণ্য।
২ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
আয়োজকদের ভাষ্য, নারী উদ্যোক্তাদের উদ্যোগ, সৃজনশীলতা ও উদ্ভাবনকে তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যে নেটওয়ার্কিং, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ করে দেবে এ আয়োজন।
২ ও ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।


