ফরিদপুরে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

ফরিদপুরে পৃথক দুটি অভিযানে বিদেশি রিভলবার, গুলি, ককটেল, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ সাফায়েত আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

মঙ্গলবার বিকেলে এসআরবি-১০-এর ফরিদপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এরপর সকাল পৌনে ৯টার দিকে শহরের নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাফায়েত আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি চর কমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

অভিযানে তার কক্ষ থেকে দুটি ককটেল, একটি খেলনা রিভলভার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচগিয়ার, একটি ওয়াকিটকি, একটি ড্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা এবং সেনাবাহিনী ও এপিবিএনের ক্যাপ ও কোমরবন্ধনী উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর এই কর্মকর্তা জানান, সাফায়েত নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলেও জানানো হয়।

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার সাফায়েতকে উদ্ধার করা মালামালসহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। তার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। মঙ্গলবার বিকেলে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
রাজধানীর নয়াপল্টনে এসি বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত...
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর