রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

গতকাল বুধবার রাত ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন বরপা-আড়িয়াবো এলাকায় অবস্থিত প্রিমিয়ার রি-রোলিং স্টিল মিল কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নাবিল তালুকদার নামে দগ্ধদের এক সহকর্মী বলেন, রাতে কারখানার কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়ে মাত্র কিছুটা পথ গিয়েছি, তখনই বিকট এক বিস্ফোরণের শব্দ পাই। পেছনে ফিরে তাকাতেই দেখি লোহা গলানোর বাট্টি ফেটে চতুর্দিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। দ্রুত দৌড়ে গিয়ে বেশ কয়েকজন শ্রমিককে দগ্ধ অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

তার ধারণা, লোহা গলানোর বাট্টি বিস্ফোরিত হয়ে গলিত লোহা নিচে পড়েই এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে সাজিব সরকারের শরীরের ৭০ শতাংশ, রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, সাজিবের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনেরও প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলছে।

নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
গত ৫৪ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন। পূর্ববর্তী কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বলে জানায় খনি কর্তৃপক্ষ।
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
লোডিং...

এলাকার খবর