সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার ও বুধবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলা হয়। খবর রয়টার্সের।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আবহা বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্য দুজন আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় সৌদি নাগরিক এবং বাংলাদেশি ও ফিলিপিনো নাগরিকসহ ২৮ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন এক সুদানি নাগরিক। আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক, দুইজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।

দুই বিমানবন্দরেই কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হামলার জন্য কাউকে দায়ী করেনি সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনে হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত সরকারি জোটের মধ্যে নতুন করে সংঘর্ষের মধ্যেই এ হামলা হয়।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ। এসময়, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ বলেও...
হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সানা ছাড়াও হুতি নিয়ন্ত্রিত একাধিক স্থানে শতাধিক হামলা চালানোর দাবি করেছে তারা। এসব হামলায় অন্তত ৭০০...
ইয়েমেনজুড়ে হুতি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে হুতিদের বিরুদ্ধে অন্তত ৪৭৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির দেড় হাজারের বেশি সদস্যের হতাহতের দাবি...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
লোডিং...

এলাকার খবর