রাজধানীতে ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালককে হত্যার অভিযোগ, আটক ২

রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।

গতকাল বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে শাহজাহানপুর থানা-পুলিশ।

নিহত ফরহাদ রাজধানীর শাহজাহানপুর আমতলা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি বেশ কয়েকবার স্ট্রোকজনিত কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। বর্তমানে কোনো কাজ করতে না পেরে তিনি বেশির ভাগ সময় বাসায়ই অবস্থান করতেন। প্রায় ১০ বছর আগে বিয়ে করলেও এই দম্পতির কোনো সন্তান ছিল না।

নিহতের বোন নার্গিস জানান, তারা দুই বোন ও এক ভাই। শাহজাহানপুরের চারতলা বাড়ির জমিটি দুই বোনের নামে নিবন্ধিত। দীর্ঘদিন ধরে এই সম্পত্তি, গ্যাস বিল ও পানি বিল নিয়ে আফসানা ও তার স্বামী সুজনের সাথে বিবাদ চলছিল। তাদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িটি নিজেদের দখলে নেওয়া।

তিনি আরও জানান, ভবনের চারতলার ছাদের অংশটি নিজের নামে থাকায় সেখানে ভাইকে থাকার জায়গা দিয়েছিলেন। চারতলার ছাদের একটি টিনশেড কক্ষে ফরহাদ তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী পেশায় বিউটি পার্লার কর্মী। বুধবার রাতে সুজন দেশীয় চাপাতি নিয়ে ফরহাদের ঘরে ঢুকে তার ওপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই মেহেদী হাসান আরও বলেন, মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো চাপাতি দিয়ে গলায় আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে...
কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবাকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর